ঢাকা | বঙ্গাব্দ

পর্তুগাল দলে ক্রিশ্চিয়ানো রোনালদো সাময়িক নিষিদ্ধ, তদন্ত শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026 ইং
পর্তুগাল দলে ক্রিশ্চিয়ানো রোনালদো সাময়িক নিষিদ্ধ, তদন্ত শুরু ছবির ক্যাপশন:
ad728

গত ৩০ সেপ্টেম্বর ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচের আগে কোপেনহেগেনে পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে চলে যান ৪১ বছর বয়সী রোনালদো। এর আগে নরওয়ের বিপক্ষে ম্যাচে তাঁকে বদলি খেলোয়াড় হিসেবে রাখা হলেও মাঠে নামানো হয়নি। এ ঘটনা ঘিরে জাতীয় দলের কোচ জর্জে জেজুসের সঙ্গে তাঁর বিরোধের খবর সামনে আসে।

রোনালদোর অভিযোগ, তাঁকে কতক্ষণ খেলানো হবে, সে বিষয়ে কোচের সঙ্গে আগে থেকে একটি সমঝোতা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। এ নিয়ে অসন্তোষের জেরেই তিনি ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন বলে জানান।

পর্তুগিজ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় রোনালদোর বিরুদ্ধে এক থেকে ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞা এবং আর্থিক জরিমানার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ফেডারেশন।

এদিকে বিতর্কের পর শুক্রবার ক্লাব ফুটবলে ফিরে সৌদি প্রো লিগে আল দিরিয়াহর বিপক্ষে আল নাসরের ৩-০ গোলের জয়ে প্রথম গোলটি করেন রোনালদো। এটি ছিল তাঁর পেশাদার ক্যারিয়ারের ৯৮০তম গোল।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সংসদের দাঁড়িয়ে আজও পর্যাপ্ত তেল মজুতের তথ্য দিলেন জ্বালানিমন

সংসদের দাঁড়িয়ে আজও পর্যাপ্ত তেল মজুতের তথ্য দিলেন জ্বালানিমন