ঢাকা | বঙ্গাব্দ

স্থায়ী নিষেধাজ্ঞার কঠোর বার্তা মার্কিন দূতাবাসের, সতর্ক থাকবেন যারা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
স্থায়ী নিষেধাজ্ঞার কঠোর বার্তা মার্কিন দূতাবাসের, সতর্ক থাকবেন যারা ছবির ক্যাপশন:
ad728

শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ভ্রমণকারীদের এ বিষয়ে সতর্ক করে দূতাবাস।

পোস্টে বলা হয়, মার্কিন ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না। দেশটিতে প্রবেশের সময় একজন ভ্রমণকারী কত দিন অবস্থান করতে পারবেন এবং তার জন্য কী কী শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলে দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।

দূতাবাস জানায়, কেউ যদি অনুমোদিত সময়সীমার বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন কিংবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে ভবিষ্যতে তার যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

তাই ভিসাধারীদের ভিসার শর্ত এবং যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

দূতাবাসের সতর্কবার্তায় আরও স্পষ্ট করা হয়েছে, ভিসাধারীর নিজের দায়িত্ব হলো নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করা এবং ভিসার শর্ত লঙ্ঘন না করা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ পাবেন কতজন কৃষক, জানালেন প্রতিমন্ত

পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ পাবেন কতজন কৃষক, জানালেন প্রতিমন্ত