ঢাকা | বঙ্গাব্দ

আগামী উইন্ডোতেই স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আয়োজন করতে চায় ফিফা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
আগামী উইন্ডোতেই স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আয়োজন করতে চায় ফিফা ছবির ক্যাপশন:
ad728

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ম্যাচটি আয়োজনের বিষয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। ২০২৪ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ২০২৪ ইউরো জয়ী স্পেনের এই লড়াই দীর্ঘদিন ধরেই সূচি ও ভেন্যু জটিলতায় আটকে ছিল।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ম্যাচটি চলতি বছরের ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সেই সূচি বাতিল করা হয়।

এরপর ভেন্যু নিয়ে শুরু হয় দুই দেশের টানাপোড়েন। স্পেন চেয়েছিল ম্যাচটি মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজন করতে, অন্যদিকে আর্জেন্টিনার দাবি ছিল বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী মনুমেন্তাল স্টেডিয়াম। কোনো পক্ষই অবস্থান থেকে সরে না আসায় ফিনালিসিমার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

তবে ২০২৬ বিশ্বকাপের উত্তেজনা শেষ হওয়ার পর আবারও আলোচনায় গতি এসেছে। মার্কার দাবি, আগামী ৯ থেকে ১৭ নভেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতেই ম্যাচটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

যদিও ফিনালিসিমার চূড়ান্ত তারিখ, ভেন্যু কিংবা আয়োজনসংক্রান্ত বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কনমেবল বা উয়েফা। তবে সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপ ফাইনালের পর আবারও ফুটবলপ্রেমীরা দেখতে পারেন মেসির আর্জেন্টিনা ও ইয়ামালের স্পেনের আরেকটি হাইভোল্টেজ লড়াই।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে সবধরনের সহায়তা করবে সরকার: বিদ্যুৎ

বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে সবধরনের সহায়তা করবে সরকার: বিদ্যুৎ