ঢাকা | বঙ্গাব্দ

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামি সতর্কতা জারি  

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামি সতর্কতা জারি   ছবির ক্যাপশন:
ad728

জাপানের ভূমিকম পর্যবেক্ষণ সংস্থা জিএমএ এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি বা এপিসেন্টর ছিল সাগরপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর তলদেশে।

সাগরের অগভীর অংশে এই ভূমিকম্প হওয়ায় ভূপৃষ্ঠে এটির ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। জিএমএ ইতোমধ্যে সুনামির সতর্কতা জারি করে বলেছে— এই ভূমিকম্পের ফলে ৩ দশমিক ২৮ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে।

জাপানের সরকার ইতোমধ্যে কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি জেলায় ভূমিকম্প ও সুনামি সতর্কতা জারি করেছে। ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা প্রাণহানির কোনো তথ্য আসেনি।

উল্লেখ্য, এর আগে গত ২৫ জুন জাপানে ৭দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পেও বড় কোনো প্রাণহানি বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ বা  রিং অব ফায়ার অঞ্চলের ওপর অবস্থান হওয়ার কারণে জাপানে ভূমিকম্প একটি নিয়মিত দুর্যোগ। প্রতিবছর বিশ্বে যত ভূমিকম্প হয়, শতকরা হিসেবে তার ১৮ শতাংশই ঘটে ১২ কোটি ৫০ লাখ মানুষ অধ্যুষিত দেশ জাপানে।

সূত্র : এএফপি, এনডিটিভি


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রেনের টিকিট কিনতে চেয়েছে ৩৭ লাখ মানুষ: রেলপথ মন্ত্রী

ট্রেনের টিকিট কিনতে চেয়েছে ৩৭ লাখ মানুষ: রেলপথ মন্ত্রী