ঢাকা | বঙ্গাব্দ

মাঠে গড়াচ্ছে এনসিএল মহারণ, ট্রফির লড়াইয়ে ৮ দল

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
মাঠে গড়াচ্ছে এনসিএল মহারণ, ট্রফির লড়াইয়ে ৮ দল ছবির ক্যাপশন:
ad728

সূচি অনুযায়ী, প্রথম দিনেই পৃথক চারটি ভেন্যুতে প্রথম রাউন্ডের চার ম্যাচ মাঠে গড়াবে। সিলেটে স্বাগতিকদের বিপক্ষে খেলবে ময়মনসিংহ বিভাগ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকার মুখোমুখি হবে রংপুর বিভাগ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহীকে আতিথ্য দেবে স্বাগতিকরা। এছাড়া খুলনার জেলা স্টেডিয়ামে বরিশাল বিভাগের মুখোমুখি হবে স্বাগতিক খুলনা।

দীর্ঘ ফরম্যাটের এই আসরকে কেন্দ্র করে মাঠের উইকেট ও আউটফিল্ড প্রস্তুত রাখা হয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি ঘরোয়া অঙ্গনের প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের এই লাল বলের লড়াই দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান, ৫ জনকে জরিমানা

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান, ৫ জনকে জরিমানা