প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার
-
নিউজ প্রকাশের তারিখ :
Apr 6, 2026 ইং
ছবির ক্যাপশন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, সাক্ষাতে আলোচনার বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে, সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই এবং একটি শোপিস উপহার দেন। এসময় প্রধানমন্ত্রী হাসি মুখে উপহার গ্রহণ করেন এবং সাক্ষাৎটি অত্যন্ত সৌজন্যমূলক ছিল বলে সূত্র জানিয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স