ঢাকা | বঙ্গাব্দ

বারবার প্রশ্নফাঁস: এবার শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঝাড়খণ্ডের রাজপথ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
বারবার প্রশ্নফাঁস: এবার শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঝাড়খণ্ডের রাজপথ ছবির ক্যাপশন:
ad728

নিয়োগ পরীক্ষায় বারবার প্রশ্নফাঁস ও কথিত অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, নিয়োগ পরীক্ষায় প্রয়োজনীয় সংস্কার আনার পাশাপাশি প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের নেতা দেবেন্দ্র মাহাতো, যিনি কয়েক দিন ধরে অনশনে ছিলেন, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে তর্কে না জড়িয়ে বিধানসভায় পৌঁছানোর জন্য বিকল্প পথ খুঁজে নিতে হবে।

সোমবার (১০ আগস্ট) সকাল থেকেই ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা থেকে ট্রেন, বাস ও অন্যান্য যানবাহনে করে বিপুলসংখ্যক শিক্ষার্থী রাঁচিতে এসে জড়ো হন।

শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে ১৬ দিন ধরে। বিভিন্ন আন্দোলনকারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সরকার গঠিত কমিটির একাধিক দফা আলোচনা হলেও আন্দোলন প্রত্যাহারে রাজি হননি শিক্ষার্থীরা।

রবিবার অনুষ্ঠিত ষষ্ঠ দফার আলোচনাতেও কোনো সমাধান হয়নি। শিক্ষার্থীরা নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের তদন্ত দাবি করে আসছেন।

অন্যদিকে রাজ্য সরকারের দাবি, শিক্ষার্থীদের প্রায় ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। আন্দোলন প্রত্যাহারের জন্যও তাদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, তারা যে ১৩টি নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছিলেন, সরকার এর মধ্যে মাত্র তিনটি বাতিল করতে সম্মত হয়েছে। জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চের নেতা রবীন্দ্র পাসওয়ান জানিয়েছেন, সিবিআই তদন্তের দাবি থেকে তারা সরে আসবেন না। আন্দোলনের অংশ হিসেবে এখনো ছয়জন শিক্ষার্থী অনশন করছেন।

বিক্ষোভকে কেন্দ্র করে রাঁচির গুরুত্বপূর্ণ মোড় ও স্পর্শকাতর এলাকায় ব্যারিকেড বসানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীদের রাঁচিতে প্রবেশ ঠেকাতে জেলা সীমানা, গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে বাস ও ব্যক্তিগত যানবাহনে তল্লাশিও চালিয়েছে পুলিশ। শহরের বেশির ভাগ স্কুল সোমবার বন্ধ রাখা হয়েছে।

এদিকে বিজেপির নেতাকর্মীরাও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের বাইরে বিক্ষোভ করেছেন।

নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগের মধ্যেই রোববার ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনে (জেপিএসসি) বড় ধরনের পরিবর্তন এসেছে। এসব অভিযোগের তদন্তে সিআইডির তলবের পর কমিশনের তিন সদস্য পদত্যাগ করেছেন।

এর আগে গত ২২ জুলাই জেপিএসসির চেয়ারম্যান এল খিয়াংতে পদত্যাগ করেন।

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলেন, নিয়োগ পরীক্ষায় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে শিক্ষার্থীরা বলছেন, শুধু আশ্বাস নয়- তাদের মূল দাবি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার এবং প্রশ্নফাঁসের অভিযোগে সিবিআই তদন্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সূত্র: এনডিটিভি


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
তুরস্কসহ পার্শ্ববর্তী দেশে বসবাসরত বাংলাদেশিদের যে বার্তা দি

তুরস্কসহ পার্শ্ববর্তী দেশে বসবাসরত বাংলাদেশিদের যে বার্তা দি