ঢাকা | বঙ্গাব্দ

আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর ছবির ক্যাপশন:
ad728

গত মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তখনই শোনা গিয়েছিলো, কিংবদন্তিকে যথাযথ সম্মান দিয়ে বিদায় জানাতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সেটাই সত্যি হচ্ছে। বুয়েনস আইরেসে ৮৫ হাজার আসনের মনুমেন্তাল স্টেডিয়ামে আগামী ৬ অক্টোবর প্রীতি ম্যাচে বেনিনের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এই ম্যাচের জন্য মঙ্গলবার ঘোষিত আর্জেন্টিনার স্কোয়াডে রাখা হয়েছে মেসিকে। 

ভিডিও বার্তায় এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের প্রতীক, আমাদের অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি। যেন আগামী ৬ অক্টোবর আর্জেন্টিনাতে সে যথাযথভাবে তার প্রাপ্য বিদায়টি পেতে পারে।’ 

বোঝাই যাচ্ছে, সেদিন আবেগে ভেসে যাবে রিভার প্লেটের মাঠ মনুমেন্তালের গ্যালারি। মেসির বিদায়কে ‘অবিস্মরণীয়’ করে তুলতে তার সঙ্গে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকে এ ম্যাচে আমন্ত্রণ জানিয়েছে এএফএ। বেনিনের বিপক্ষে ম্যাচটি মেসিকে উৎসর্গ করা হবে।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের র

আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের র