ঢাকা | বঙ্গাব্দ

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কতো?

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 ইং
দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কতো? ছবির ক্যাপশন:
ad728

শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ দাম ছিলো দুই লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৮৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা তিন হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৩৯১ টাকা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজন