ঢাকা | বঙ্গাব্দ

২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমার পূর্বাভাস, মূল্যস্ফীতি ছাড়াতে পারে ১০ শতাংশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমার পূর্বাভাস, মূল্যস্ফীতি ছাড়াতে পারে ১০ শতাংশ ছবির ক্যাপশন:
ad728

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৬ শতাংশ। আগামী বছর তা কমে ৩ দশমিক ২ শতাংশে নামতে পারে। একই সঙ্গে মূল্যস্ফীতি আবার বাড়ার আশঙ্কা রয়েছে। আইএমএফের অক্টোবর ২০২৬-এর ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে এমন চিত্র উঠে এসেছে। 

প্রতিবেদনে সংস্থাটি বলেছে, বৈশ্বিক অর্থনীতি নানা ধাক্কা সামলে টিকে থাকলেও সব দেশ সমানভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারছে না। আইএমএফের হিসাবে, ২০২৫ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৫ শতাংশ। ২০২৬ সালে তা বেড়ে ৩ দশমিক ৬ শতাংশ হতে পারে। তবে ২০২৭ সালে প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে নামার পূর্বাভাস দেওয়া হয়েছে। 

বাংলাদেশের অর্থনীতির জন্য আরও উদ্বেগের বিষয় মূল্যস্ফীতি। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে দেশে গড় মূল্যস্ফীতি ছিল ১০ শতাংশ। ২০২৬ সালে তা কমে ৮ দশমিক ৭ শতাংশ হতে পারে। কিন্তু ২০২৭ সালে আবার বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে উঠতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স