ঢাকা | বঙ্গাব্দ

যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত ছবির ক্যাপশন:
ad728

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে আল-আরাফা পরিবহনের বাসটি হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। পরে আরও এক যাত্রীর মৃত্যু হয় বলে গণমাধ্যমকে জানান চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান।

এ ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত যাত্রীরা জানান, দুটি যানবাহনের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত চার যাত্রীর মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নীলফামারীর শহীদ উল্লাহ, তাঁর স্ত্রী আঞ্জুমআরা বেগম এবং রংপুরের নিলয়।

এদিকে দুর্ঘটনার পর পুলিশ বাস ও ড্রাম ট্রাকটি জব্দ করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই চেতনাকে ধারণ করেই সরকার দেশ পরিচালনা করছে : মুক্তিযুদ্

জুলাই চেতনাকে ধারণ করেই সরকার দেশ পরিচালনা করছে : মুক্তিযুদ্