ফাইল ছবি
মূল্যস্ফীতির সাথে গত কয়েক বছর ধরে এক প্রকার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সীমিত ও নিম্ন আয়ের মানুষ। দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে- ধারাবাহিক উচ্চ মূল্যস্ফীতি, মানুষের আয় কমে যাওয়া, কর্মসংস্থানের স্থবিরতায় মানুষ দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে। আর বিশ্বব্যাংক তথ্য বলছে, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে গত চার বছরে দরিদ্র হয়েছে প্রায় ৮০ লাখ মানুষ।
চলতি অর্থবছরে মূল্যস্ফীতি সাড়ে সাত শতাংশে ধরে রাখার লক্ষ্য রয়েছে সরকারের। সবশেষ সেপ্টেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিলো ৮ দশমিক ৩৪ শতাংশ।
দরিদ্রদের মূল্যস্ফীতির কষাঘাত থেকে রক্ষায়, রুট লেভেলের অর্থনীতির ভিত্তি শক্ত করার কথা বলছেন বিশ্লেষকরা।
বসির আহমেদ