ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী ছবির ক্যাপশন:
ad728

আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৯২ ডলারে নেমে আসে।

এর আগে শুক্রবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন। এর মাধ্যমে রাশিয়াসংশ্লিষ্ট বেশ কিছু পরিকল্পিত নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক দিন আগেই বাতিল করা হয়। এসব নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার পণ্যের ওপর শুল্ক আরোপ এবং দেশটির তেল ও গ্যাস কেনার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ও ছিলো।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও নিরাপত্তাঝুঁকি বাড়ায় জ্বালানি সরবরাহ এবং সমুদ্রপথে তেল পরিবহণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিলো। এর প্রভাবে শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে ব্যারেলপ্রতি ১১০ ডলারে পৌঁছায়, যা ওই বছরের মে মাসের পর সর্বোচ্চ।

তবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পর বাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমার প্রত্যাশা তৈরি হয়েছে। এরই প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের