ঢাকা | বঙ্গাব্দ

অবশেষে রাতে ঢাকায় আসছে রূপপুরের ইউরেনিয়াম

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
অবশেষে রাতে ঢাকায় আসছে রূপপুরের ইউরেনিয়াম ছবির ক্যাপশন:
ad728

শুক্রবার বিকালে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, রাশিয়া থেকে রওনা হওয়া ইউরেনিয়ামবাহী বিমানটি ভারতে যাত্রাবিরতি করে ঢাকায় আসবে।

মন্ত্রী বলেন, বিমানটি ঢাকায় পৌঁছানোর পর ইউরেনিয়ামের চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থায় চালানটি রূপপুরে নেওয়া হবে।

জানা গেছে, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে মোট নয়টি ফ্লাইটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আনা হবে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি রয়েছে।

রাশিয়া থেকে ইউরেনিয়ামের এসব চালান কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবে।

এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি দেশে আসে। চলতি বছরের মে মাসে ওই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বাংলাদেশে ভুয়া ঋণের ফাঁদ সম্পর্কে জনসাধারণকে সতর্ক করল এডিবি

বাংলাদেশে ভুয়া ঋণের ফাঁদ সম্পর্কে জনসাধারণকে সতর্ক করল এডিবি