ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বকাপের সেরা স্কোয়াড ঘোষণা ফিফার, কোন দেশের কয়জন আছেন?

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
বিশ্বকাপের সেরা স্কোয়াড ঘোষণা ফিফার, কোন দেশের কয়জন আছেন? ছবির ক্যাপশন:
ad728

প্রতিটি বিশ্বকাপে ফিফা 'সেরা একাদশ' বাছাইয়ের জন্য সাধারণ দর্শকদের ভোট দেওয়ার সুযোগ করে দেয়। ফিফার ওয়েবসাইটে ৪-৩-৩, ৪-৪-২ বা ৩-৪-৩ ফর্মেশনে দল গঠন করতে পারেন ভোটাররা। 

সেই ভোটে নির্বাচিত ডিফেন্ডারদের তালিকায় আছেন-স্পেনের মার্ক কুকুরেয়া ও পেদ্রো পররো, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেস ও ক্রিশ্চিয়ান রোমেরো, পর্তুগালের নুনো মেন্দেস, নেদারল্যান্ডসের ভার্জিল ফন ডাইক, ব্রাজিলের গাব্রিয়েল মাগালাইস এবং ফ্রান্সের দাইয়ু উপামেকানো। 

গোলরক্ষকদের তালিকায় গোল্ডেন গ্লাভজয়ী স্পেনের উনাই সিমন, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস, কেপ ভার্দের ভোজিনহা, ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড এবং কুরাসাওয়ের ইলয় রুম রয়েছেন। 

মিডফিল্ড ও উইংয়ে আছেন গোল্ডেনবল জয়ী স্পেনের রদ্রি ও লামিনে ইয়ামাল, ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, ফ্রান্সের মাইকেল ওলিসে ও উসমান দেম্বেলে, ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র, আর্জেন্টিনার এন্সো ফের্নান্দেস, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ এবং মরক্কোর ইসমায়েল সাইবারি। 

আক্রমণভাগে স্পেনের মিকেল ওয়ারজাবাল, ফ্রান্সের কিলিয়ান এমবাপে, মেক্সিকোর হুলিয়ান কিনোনেস এবং নরওয়ের আর্লিং হালান্ডের সঙ্গে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ঢাকা জেলার সাথে যুক্ত হচ্ছে পূর্বাচল, সরকারের সিদ্ধান্ত চূড়া

ঢাকা জেলার সাথে যুক্ত হচ্ছে পূর্বাচল, সরকারের সিদ্ধান্ত চূড়া