ঢাকা | বঙ্গাব্দ

হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় পাল্টাপা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় পাল্টাপা ছবির ক্যাপশন:
ad728

রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের ড্রোন হামলায় রিয়াজান অঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন লেগেছে। ট্রাম্পের ঘোষিত ‘জ্বালানি যুদ্ধবিরতি’র পর এটিই ওই স্থাপনায় ইউক্রেনের প্রথম হামলা বলে দাবি করেছে মস্কো। তবে রাশিয়া ও ইউক্রেন—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এমন যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানায়নি।

ট্রাম্প দাবি করেছেন, রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার কারণে বিশ্ববাজারে ডিজেলের দাম বেড়েছে। তাই জেলেনস্কিকে এসব স্থাপনায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১১ মার্চ) ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, শান্তি আলোচনায় ইউক্রেনের আগ্রহ দেখাতে সাময়িকভাবে তেল শোধনাগারে হামলা বন্ধ রাখা হয়েছিল। এখন সেই নিষেধাজ্ঞা আর কার্যকর নেই। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য আদান-প্রদানে ঘাটতিকে ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, ইউক্রেনের মধ্যাঞ্চলীয় কিরোভোহরাদ অঞ্চলে ৩৬০টির বেশি রুশ ড্রোন হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। এসব হামলায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

আঞ্চলিক গভর্নর আন্দ্রি রাইকোভিচ বলেন, রাশিয়া পরিকল্পিতভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামো, পরিবহন প্রতিষ্ঠান, সরবরাহব্যবস্থা এবং আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে।

জেলেনস্কির দাবি, রাশিয়া ইউক্রেনে ৮৫০টির বেশি ‘শাহেদ’ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। একই সময়ে ইউক্রেনের প্রতিরক্ষাসক্ষমতা কৃত্রিমভাবে সীমিত করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন স্টারলিংক ও স্টারশিল্ড স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থার ব্যবহার সীমিত করার বিষয়টি উল্লেখ করে তিনি এ অভিযোগ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি বলেন, নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ এবং ইউক্রেনের ওপর চাপ সৃষ্টির প্রচেষ্টার পর রাশিয়া ইচ্ছাকৃতভাবে হামলা বাড়িয়েছে। আকাশ প্রতিরক্ষায় ইউক্রেনের ধারাবাহিক সহায়তা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

গত সপ্তাহে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অবিলম্বে জ্বালানি যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে এবং উভয় পক্ষ এতে সম্মত হয়েছে।

তবে ট্রাম্পের ঘোষণার পরও ইউক্রেনের বেসামরিক অবকাঠামোয় রাশিয়ার হামলা অব্যাহত ছিল। হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দেশটির গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা হয়। এতে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যাহত হয়।

এরপরও আলোচনায় আগ্রহ দেখাতে ইউক্রেন সাময়িকভাবে রুশ তেল শোধনাগারে হামলা বন্ধ রাখার কথা জানিয়েছিল।

কিন্তু হোয়াইট হাউস জেলেনস্কির ওপর চাপ বাড়ায়। ইউক্রেনে অস্ত্র সরবরাহের কর্মসূচি বন্ধ করা এবং যুদ্ধক্ষেত্রসংক্রান্ত মার্কিন গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধের হুমকিও দেওয়া হয়।

ইউক্রেনের দাবি, চলতি সপ্তাহে কয়েক দিন ধরে রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আগাম সতর্কতা দেয়নি ওয়াশিংটন। এ ছাড়া ইউক্রেনীয় সেনারা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন স্টারশিল্ড ব্যবহারে বিধিনিষেধের কারণে সম্মুখসারিতে ড্রোন অভিযান ব্যাহত হয়েছে।

গত এক সপ্তাহে ট্রাম্প ও জেলেনস্কির বিরোধ তীব্র আকার ধারণ করেছে। ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের বিনিময়ে দেশটির নেতৃত্বের ওপর প্রভাব বিস্তার করতে চান ট্রাম্প। এমনকি ইউক্রেনের ‘নতুন প্রেসিডেন্ট প্রয়োজন’ বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কিকে জিজ্ঞাসা করা হয়, তিনি নিজেকে বিশ্বাসঘাতকতার শিকার মনে করছেন কি না। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ’। তাঁর ভাষ্য, ‘দুঃখজনক যে আমরা একজন শক্তিশালী অংশীদারকে হারাচ্ছি।’

এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যবহৃত স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনাল নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান ইলন মাস্কও জেলেনস্কির সমালোচনায় সরব হয়েছেন।

বৃহস্পতিবার মাস্ক স্টারলিংক ব্যবস্থার গতি কমিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ব্যবস্থাটি যুক্তরাষ্ট্রের সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তবে রাশিয়ার পরাজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বিষয়ে জেলেনস্কির বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি লেখেন, ‘এভাবে হত্যাযজ্ঞ চলতেই থাকবে… জেলেনস্কির সরে যাওয়ার সময় হয়েছে।’

সূত্র: গার্ডিয়ান


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি: সেতুমন্ত্রী   

ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি: সেতুমন্ত্রী