ঢাকা | বঙ্গাব্দ

সিগারেটের নতুন মূল্য নির্ধারণ, কোন প্যাকেটে বাড়লো কতো? 

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
সিগারেটের নতুন মূল্য নির্ধারণ, কোন প্যাকেটে বাড়লো কতো?  ছবির ক্যাপশন:
ad728

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে সিদ্ধান্তটি হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর আওতায় নিম্নস্তরের সিগারেটের ন্যূনতম মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এ জন্য সিগারেটের দাম নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য প্রতিরোধ এবং এ খাতে রাজস্ব ঘাটতি কমানোই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নির্ধারিত প্রতি ১০ শলাকার সিগারেটের মূল্যস্তর অনুযায়ী বর্তমান দামের তালিকাটি হলো-

১০ শলাকার প্যাকেটে সবচেয়ে কম দুই টাকা এবং সবচেয়ে বেশি ২৫ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

মন্ত্রিসভার অনুমোদিত সংশোধন অনুযায়ী নিম্নস্তরের সিগারেটের মূল্য ৬২ টাকা ও তদূর্ধ্ব থেকে ৬৫ টাকা ও তদূর্ধ্ব করা হচ্ছে। অর্থাৎ নিম্নস্তরের ক্ষেত্রে আরও তিন টাকা সমন্বয় হচ্ছে।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম প্রতি ১০ শলাকার প্যাকেটে দুই থেকে ২৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়। এর মধ্যে নিম্নস্তরের সিগারেটের মূল্য ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার তা আরও তিন টাকা বাড়িয়ে ৬৫ টাকা ও তদূর্ধ্ব করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্

মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্