ঢাকা | বঙ্গাব্দ

এবার চাঁপাইনবাবগঞ্জে একসঙ্গে ২৫ ককটেল বিস্ফোরণ, উড়ে গেল বসতবাড়ি 

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
এবার চাঁপাইনবাবগঞ্জে একসঙ্গে ২৫ ককটেল বিস্ফোরণ, উড়ে গেল বসতবাড়ি  ছবির ক্যাপশন:
ad728

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মুসা মাওলানা পাড়া গ্রামের এহু হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এহু হোসেনের বাড়ির মাটির নিচে অন্তত ২০ থেকে ২৫টি ককটেল পুঁতে রাখা ছিল। রাতে ককটেলগুলো একযোগে বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

এহু হোসেন ওই গ্রামের মো. ইসহাক আলীর ছেলে। বিস্ফোরণে বাড়িটির ক্ষয়ক্ষতি হলেও এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ককটেলগুলো কীভাবে সেখানে মজুদ করা হয়েছিল এবং কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি বাড়িতে মাটির নিচে মজুদ করে রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বাড়ির মালিক কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না, তা এখনো জানা যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সরকার রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে চায়: তথ্যমন্ত্রী  

সরকার রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে চায়: তথ্যমন্ত্রী