ঢাকা | বঙ্গাব্দ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2026 ইং
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল  ৪ টার দিকে নিজ বাড়িতে বৈদ্যুতিক ঘাস কাটার মেশিন চালু করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বারেক শেখ বনগ্রাম গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বারেক শেখ বাড়িতে বৈদ্যুতিক ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটছিলেন। একপর্যায়ে বিদ্যুৎ চলে গেলে তিনি মেশিনটি বন্ধ করে রাখেন। পরে বিদ্যুৎ আসার পর মেশিনটি চালু করতে গেলে পাশে থাকা টিনের বেড়ার সঙ্গে বৈদ্যুতিক তারের সংস্পর্শ ঘটে। এতে টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে যায়। অসাবধানতাবশত টিনের বেড়া স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, কয়েক জেলায় বন্যার শঙ্কা

বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, কয়েক জেলায় বন্যার শঙ্কা