শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের এক্সসাস ভবনে এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় (এক্সসাস) আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সসাসের সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) মো. খালিদ হোসেন। প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও এক্সসাসের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এক্সসাসের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলাইমান মিয়া।
এ সময় এক্সসাসের সদস্য, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বিদ্যালয়ের ৮০ বছরের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও স্মৃতিকে সামনে রেখে সাবেক শিক্ষার্থীদের নিয়ে এ পুনর্মিলনীর আয়োজন করা হচ্ছে। দীর্ঘদিন পর সাবেক শিক্ষার্থীদের একত্রিত করার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও স্মৃতিচারণের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, পুনর্মিলনী অনুষ্ঠান সফল করতে সাবেক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বসির আহমেদ