ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বকাপ মাতানো ভোজিনহার নতুন ঠিকানা কোলো কোলো 

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
বিশ্বকাপ মাতানো ভোজিনহার নতুন ঠিকানা কোলো কোলো  ছবির ক্যাপশন:
ad728

ফুটবলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেসের সঙ্গে সম্পর্ক শেষ করে ফ্রি এজেন্ট হওয়া ভোজিনহার সঙ্গে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি করতে যাচ্ছে কোলো কোলো।

ক্লাবটির সভাপতি অনিবাল মোসা আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম ‘ওলে’কে বলেন, ‘ভোজিনহার সঙ্গে আমাদের চূড়ান্ত সমঝোতা হয়ে গেছে।’ এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

জানা গেছে, ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসে শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থান গড়তেই অভিজ্ঞ এই গোলরক্ষককে দলে টানছে চিলির ক্লাবটি।

২০২৬ বিশ্বকাপে উরুগুয়ে, স্পেন এবং নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে আলোচনায় উঠে আসেন ভোজিনহা। তার অসাধারণ পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্ট চলাকালীন ও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা বেড়ে ২৯ মিলিয়নে পৌঁছে যায়।

বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিসহ একাধিক দলের আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকার ফুটবলে নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কোলো কোলোর জার্সিতে ভোজিনহা কাজ করবেন আর্জেন্টাইন কোচ ফার্নান্দো ‘এল তানো’ ওরতিজের অধীনে। পাশাপাশি ড্রেসিংরুমে সতীর্থ হিসেবে পাবেন চিলির কিংবদন্তি মিডফিল্ডার আর্তুরো ভিদাল এবং আর্জেন্টিনার বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারকে।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণকে সঙ্গে নিয়ে তাদের ভাগ্য পরিবর্তন করতে চায় বিএনপি: প্রধ

জনগণকে সঙ্গে নিয়ে তাদের ভাগ্য পরিবর্তন করতে চায় বিএনপি: প্রধ