ঢাকা | বঙ্গাব্দ

মেসি ঝড়ে উড়ে গেল মন্ট্রিয়ল, গোলের স্বাদ পেলেন ক্যাসিমিরোও

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
মেসি ঝড়ে উড়ে গেল মন্ট্রিয়ল, গোলের স্বাদ পেলেন ক্যাসিমিরোও ছবির ক্যাপশন:
ad728

মন্ট্রিয়লের মাঠে ম্যাচের ১৯ মিনিটে রদ্রিগো দে পলের পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন ক্যাসেমিরো। মায়ামির হয়ে এটিই ছিল তাঁর প্রথম গোল। তবে ৩৬ মিনিটে ফ্যাবিয়ান হারবার্সের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

বিরতির আগে আবারও এগিয়ে যায় মায়ামি। ৩৯ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের দ্বিতীয় গোলের দেখা পান আর্জেন্টাইন তারকা। ৫১ মিনিটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান তিনি।

ম্যাচের শেষ ১০ মিনিটে যেন গোলের বন্যা বইয়ে দেয় মায়ামি। ৭৯ মিনিটে মেসির পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ। তিন মিনিট পর গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল চিপ করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। ৮৯ মিনিটে আলেকজান্ডার শ গোল করে ব্যবধান ৬-১ করেন। এরপর যোগ করা সময়ে আরও একবার ফ্রি-কিকে বল জালে পাঠিয়ে নিজের চতুর্থ গোলটি করেন মেসি।

যুক্তরাষ্ট্রের কোনো ক্লাবের হয়ে খেলার পর এটাই মেসির প্রথম এক ম্যাচে চার গোলের কীর্তি। আর ক্যারিয়ারে নবমবারের মতো এক ম্যাচে চার বা তার বেশি গোল করলেন ৩৯ বছর বয়সী এই তারকা। এ ম্যাচের পর তাঁর ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯২৭-এ।

বড় জয়ের ফলে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান আরও শক্ত করেছে ইন্টার মায়ামি। এর আগে পাঁচ ম্যাচের চারটিতে হেরে চাপে থাকা দলটির জন্য এই জয় আত্মবিশ্বাস ফেরানোর পাশাপাশি শিরোপার দৌড়েও নতুন গতি এনে দিয়েছে।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
কাতারের কাছে এলএনজি সরবরাহে অগ্রাধিকার চাইলো বাংলাদেশ 

কাতারের কাছে এলএনজি সরবরাহে অগ্রাধিকার চাইলো বাংলাদেশ