ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে পুনরায় বিমানের ফ্লাইট চালু

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে পুনরায় বিমানের ফ্লাইট চালু ছবির ক্যাপশন:
ad728
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনা ও সরকারের ইতিবাচক উদ্যোগের প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত থাকা ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সম্মানিত যাত্রীদের চাহিদা এবং প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় নিয়ে আসন্ন হজ কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১ জুলাই থেকে উক্ত রুটে বিমানের ফ্লাইট পুনরায় পরিচালনার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি শনিবার ও মঙ্গলবার চলাচল করবে। ফ্লাইট দুইটি ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টার যাবে। ফ্লাইটের সময়সূচিঃ ১. ঢাকা থেকে ছাড়বে: স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিট সিলেট থেকে ছাড়বে: স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিট  ম্যানচেস্টার পৌঁছাবে: স্থানীয় সময় সন্ধ্যা ১০টা ৫৫ মিনিট ২. ম্যানচেস্টার থেকে ছাড়বে: স্থানীয় সময় রাত ৯টা সিলেট পৌঁছাবে: পরদিন স্থানীয় সময় দুপুর ১১টা ৫০ মিনিট  ঢাকা পৌঁছাবে: স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট উল্লেখ্য, যাত্রীসেবার ধারাবাহিকতা ও অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সীমিত বহরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গত ১ মার্চ থেকে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। সরকারের দূরদর্শী দিকনির্দেশনা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার মাধ্যমে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটটি পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেছে, যা যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়সহ সংশ্লিষ্ট যাত্রীদের ভ্রমণকে আরও সহজতর করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সম্মানিত যাত্রীদের টিকেট বুকিং ও ফ্লাইট সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য তাঁদের নিকটস্থ বিমান সেলস সেন্টার, IATA অনুমোদিত ট্রাভেল এজেন্সি, বিমান কল সেন্টার (১৩৬৩৬/ +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমানের ওয়েবসাইট এ যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে। 

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
পদ্মা সেতু দিয়ে ৩৮ হাজার গাড়ি পার, টোল উঠলো কত?

পদ্মা সেতু দিয়ে ৩৮ হাজার গাড়ি পার, টোল উঠলো কত?