ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুই জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেল লাইটার জাহাজ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুই জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেল লাইটার জাহাজ ছবির ক্যাপশন:
ad728

জানা গেছে, সকালে কুতুবদিয়া আলফা অ্যাঙ্কোরেজের দিকে যাওয়ার পথে এমভি এইচজি সিডনির সঙ্গে এমভি এপিজে শিরিন নামে দুটি বাল্ক ক্যারিয়ারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এমভি এইচজি সিডনির বাম পাশের হাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পরপরই দুই জাহাজের ক্যাপ্টেন ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম-ভিটিএমআইএসকে বিষয়টি জানায়। পরে উভয় জাহাজই নিরাপদে নিজেদের অবস্থান স্থিতিশীল করে।

বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। সংশ্লিষ্ট জাহাজের এজেন্টদেরও বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা সামুদ্রিক দূষণের খবর পাওয়া যায়নি।

এদিকে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, ‘এমভি এইচজি সিডনি’ যখন কুতুবদিয়া আলফা অ্যাঙ্করেজের দিকে অগ্রসর হচ্ছিল, তখন ‘এমভি এপিজে শিরিন’ ও ‘এমভি এইচজি সিডনি’—এই দুটি বাল্ক ক্যারিয়ারের মধ্যে সামান্য সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর দ্রুত নিজেদের অবস্থান নিরাপদ ও স্থিতিশীল করে। 

‘এমভি এইচজি সিডনি’র বাম দিকের কাঠামোয় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা যাচাইয়ের কাজ চলছে এবং সংশ্লিষ্ট শিপ এজেন্টদের এ বিষয়ে অবহিত করা হয়েছে। উভয় জাহাজই বর্তমানে নিরাপদ অবস্থানে রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী উইন্ডোতেই স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আয়োজন করতে চায় ফিফা

আগামী উইন্ডোতেই স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আয়োজন করতে চায় ফিফা