ঢাকা | বঙ্গাব্দ

প্রবল বাতাস ও ভারী বৃষ্টি নিয়ে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
প্রবল বাতাস ও ভারী বৃষ্টি নিয়ে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’ ছবির ক্যাপশন:
ad728

রবিবার (১৬ আগস্ট) টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

পাওয়ারআউটেজ ডটকমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ১৪ মিনিট পর্যন্ত হাওয়াইয়ে ৪২ হাজার ৮৮৯টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিলো। এর মধ্যে বিগ আইল্যান্ডে ৩১ হাজার ৭৯২ এবং মাউই কাউন্টিতে ৭ হাজার ২০৩টি সংযোগ রয়েছে। মাউই কাউন্টির আওতায় মাউই, লানাই ও মোলোকাই দ্বীপ রয়েছে।

জাতীয় হারিকেন কেন্দ্রের দুপুর ২টার পূর্বাভাসে বলা হয়েছে, বিগ আইল্যান্ডে ১০ থেকে ২০ ইঞ্চি (২৫ থেকে ৫১ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ২৫ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে। এ ছাড়া পূর্ব মাউইয়ে ৮ থেকে ১২ ইঞ্চি এবং পশ্চিম মাউইয়ে ৪ থেকে ৬ ইঞ্চি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

হারিকেন কেন্দ্র জানিয়েছে, এই বৃষ্টিপাত বিশেষ করে পাহাড়ি ও ঢালু এলাকায় সৃষ্টি করতে পারে প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের।

ঝড়টি হাওয়াইয়ের ওপর দিয়ে পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সময় আরও বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হাওয়াইয়ান ইলেকট্রিক জানিয়েছে, কিছু এলাকায় দীর্ঘ সময়, এমনকি রাতভরও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে।

টাইমস অব ইসরাইল আরও বলছে,  বিগ আইল্যান্ডের হামাকুয়া উপকূলে গাছ পড়ে বিদ্যুতের একাধিক খুঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় ৪২ মাইল বা ৬৭ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন পরীক্ষা করে দেখছে বিদ্যুৎ বিভাগের কর্মীরা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৈশ্বিক সংকটে সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারীর অংশগ্রহণ বৃদ্

বৈশ্বিক সংকটে সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারীর অংশগ্রহণ বৃদ্