ঢাকা | বঙ্গাব্দ

আব্বাসের চার উইকেট, লর্ডসে কোণঠাসা ইংল্যান্ড 

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
আব্বাসের চার উইকেট, লর্ডসে কোণঠাসা ইংল্যান্ড  ছবির ক্যাপশন:
ad728

বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় দেরিতে। মেঘলা আকাশের নিচে টস জিতে বোলিং নেন চোট কাটিয়ে ফেরা পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তাকে জায়গা দিতে বাদ পড়েন হেডিংলিতে ইনিংস ব্যবধানে হারা প্রথম টেস্টে অধিনায়কত্ব করা সালমান আগা। আব্বাস বিধ্বংসী প্রথম স্পেলে পরপর দুই ওভারে ফিরিয়ে দেন ইংল্যান্ডের দুই ওপেনার এমিলিও গে ও বেন ডাকেটকে। মাঝে এক ওভার বিরতি দিয়ে রুটকেও বিদায় করেন এই পেসার। ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে তখন স্বাগতিকররা। লাঞ্চ বিরতির আগে হ্যারি ব্রুককে ১৫ রানে বোল্ড করে দেন পেসার মোহাম্মদ আলি। বিরতির পর ড্যান লরেন্স বিদায় নেন রান আউটে। সেখান থেকে প্রতিরোধ গড়েন কক্স ও স্মিথ। দুজনই করেন ফিফটি। তৃতীয় সেশনে বদলি ফিল্ডার সালমানের দারুণ ক্যাচে কক্সকে ফিরিয়ে ৬৭ রানের ষষ্ঠ উইকেট জুটি ভাঙেন খুররাম শাহজাদ। কক্স করেন ৫৫ রান। আলি একই ওভারে বোল্ড করে দেন স্মিথ ও অলি রবিনসনকে। স্মিথ ৬১, রবিসন শূন্য রানে ফেরেন। এরপর জোফ্রা আর্চারকে ফিরিয়ে চতুর্থ উইকেটের দেখা পান আব্বাস। আলোর সল্পতায় আগেভাগে দিনের খেলা শেষ হওয়ার সময় ৩৪ রানে অপরাজিত থাকেন গাস আটকিন্সন।   


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন ইসি মাছউদ 

স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন ইসি মাছউদ