ঢাকা | বঙ্গাব্দ

এবার ব্রাজিলের পর ভারতে খেলবেন বিশ্বকাপ মাতানো ভোজিনহার দল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2026 ইং
এবার ব্রাজিলের পর ভারতে খেলবেন বিশ্বকাপ মাতানো ভোজিনহার দল ছবির ক্যাপশন:
ad728

সবকিছু ঠিক থাকলে ব্রাজিলের পর ভারতের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে কেপ ভার্দেকে—আর সেই দলের গোলপোস্টে থাকবেন এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত গোলকিপার ভোজিনহা।

এখনও অবশ্য সবকিছু চূড়ান্ত হয়নি। ফেডারেশনের সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি দৈনিক জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে কেপ ভার্দের বিপক্ষে ভারতের একটি ম্যাচ আয়োজনের সম্ভাবনা আছে। সূত্রটি জানিয়েছে, ‘কথাবার্তা চলছে। এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে কেপ ভার্দের বিরুদ্ধে ভারতের ম্যাচ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলতে নেমেছিলো কেপ ভার্দে। অভিষেক বিশ্বকাপেই নকআউটে উঠে নজর কাড়ে আফ্রিকার দলটি। শুরুতেই তাদের সামনে ছিল তারকায় ঠাসা স্পেন। সেই ম্যাচে স্পেনকে আটকে দিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছিলো তারা। শেষ পর্যন্ত অবশ্য সেই স্পেনই জিতেছে বিশ্বকাপের শিরোপা।

শুধু স্পেন নয়, গ্রুপ পর্বে উরুগুয়ের সঙ্গেও ড্র করেছিলো কেপ ভার্দে। তবে বিশ্বকাপে তাদের সবচেয়ে আলোচিত ম্যাচটি ছিল আর্জেন্টিনার বিপক্ষে। শেষ ৩২-এর সেই লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিলো তারা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গোল হজম করে বিদায় নিতে হয় কেপ ভার্দেকে।

তবে ফলাফলের বাইরেও দলটির সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠেছেন গোলকিপার ভোজিনহা। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬৪ নম্বরে থাকা কেপ ভার্দের গোলপোস্টে দাঁড়িয়ে একের পর এক দুর্দান্ত সেভ করে বিশ্বকাপের অন্যতম আলোচিত মুখ হয়ে উঠেছেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষেও বেশ কয়েকটি নিশ্চিত গোল ঠেকিয়েছেন। স্পেনের বিপক্ষে তো তার পারফরম্যান্স ছিলো ম্যাচের অন্যতম আলোচনার বিষয়।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হঠাৎ দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

হঠাৎ দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের