অর্ণব, মুরাসুর পর চলতি মাসে ভারতের দিকে যাওয়া তৃতীয় ঘূর্ণিঝড় এটি। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর এটি স্থলভাগের মধ্য দিয়ে অতিক্রম করতে সাত থেকে আট ঘন্টা লাগতে পারে। অন্ধ্রপ্রদেশের নরসাপুর এবং উড়িষ্যার পুরীর মধ্যবর্তী গোপালপুরের পূর্ব দিকে অতিক্রম করবে আকভান। এর শক্তি অনেক কমে আসায় স্থলভাগে আছড়ে পড়ার সময় এর গতিবেগ হতে পরে ঘণ্টায় ৯০ কিলোমিটার।
আকভানের প্রভাবে অন্ধ্র প্রদেশ আর উড়িষ্যার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার থেকেই ভারি বৃষ্টি অব্যাহত আছে। উড়িষ্যায় প্রস্তুত রাখা হয়েছে ৯ হাজার ৩৪১টি আশ্রয়কেন্দ্র। ২০টি জেলায় নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা। দুর্যোগ মোকাবেলায় তৈরি আছে ফায়ার সার্ভিস, এনডিআরএফ, বন বিভাগসহ বিভিন্ন সংস্থার ৪১৮টি টিম।
ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার (২০ নভেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ৫০টির বেশি ট্রেনের যাত্রা বাতিল হয়। বন্ধ রাখা হয়েছে চেন্নাই থেকে মিয়ানমারের ইয়াঙ্গুনে চলাচল করা বিশেষ ফ্লাইট।
বসির আহমেদ