ঢাকা | বঙ্গাব্দ

সুন্দরবনে শিকার; পাচারকালে হরিণের ৩০ কেজি মাংস জব্দ, আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
সুন্দরবনে শিকার; পাচারকালে হরিণের ৩০ কেজি মাংস জব্দ, আটক ১ ছবির ক্যাপশন:
ad728

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সুন্দরবনের নলিয়ান ক্লোজারপাড়া-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা। এ সময় সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস পাচারের সময় ৩০ কেজি হরিণের মাংসসহ একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মেহেদী হাসান (৩০)। তিনি খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা। জব্দ করা হরিণের মাংস এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ