ঢাকা | বঙ্গাব্দ

গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ছবির ক্যাপশন:
ad728

রবিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে কোম্পানিটির সম্ভাব্য বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণে বিদ্যমান গ্যাসসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নতুন উৎস অনুসন্ধান জরুরি। এ জন্য শেভরনের আরও বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রকল্পে বিশেষ বরাদ্দের দাবিতে শনিবার ম

দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রকল্পে বিশেষ বরাদ্দের দাবিতে শনিবার ম