ঢাকা | বঙ্গাব্দ

এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, কমেছে গ্যাসের চাপ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, কমেছে গ্যাসের চাপ ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার (২১ জুলাই) এক বার্তায় এসব তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় জানানো হয়, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালসমূহ থেকে আরএলএনজি সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) হ্রাস পেয়েছে। ফলে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও অন্যান্য সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

সরবরাহ ঘাটতির কারণে অনেক এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম থাকতে পারে। এতে শিল্প উৎপাদন, বাণিজ্যিক কার্যক্রম এবং আবাসিক গ্রাহকদের দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী  

নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী