ঢাকা | বঙ্গাব্দ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কতো?  

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কতো?   ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের গহনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের গহনার দাম পড়বে দুই লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম এক লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ গত ১৫ আগস্ট সকালে স্বর্ণের গহনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে দুই হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম দুই লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম এক লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের গহনার দাম। যেখানে দাম ৫৩ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫১ দফা ও এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের গহনার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
হাদি হত্যার ২ আসামিকে ফেরত দিতে রাজি হয়েছে ভারত

হাদি হত্যার ২ আসামিকে ফেরত দিতে রাজি হয়েছে ভারত