তিনি আগের দিন আগ্রাসী ভূমিকায় ছিলেন। তবে দ্বিতীয় দিনে তিনি খানিকটা খোলসে ঢুকে পড়েছিলেন। সঙ্গী তানজিদ তামিম ফিফটির দেখা পেয়ে গিয়েছিলেন। তিনিও এগোচ্ছিলেন ধীরে ধীরে।
তবে ফিফটির ঠিক আগে যেন মনোযোগে একটু ছেদ পড়লো। নাহয় বলুন অফ স্টাম্পের অতো বাইরের বল কেন তিনি তাড়া করতে যাবেন?
হ্যাজেলউডের সেই বলে তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দেন তিনি। ৪৯ রানে ফিরতে হয় তাকে। ১০২ রানের দারুণ একটা জুটি বাংলাদেশকে চালকের আসনে এনে দিয়েছিলো, মুমিনুলের বিদায়ে সেই জুটি ভাঙলো।
বসির আহমেদ