সর্বশেষ গত শনিবার (১২ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে এক হাজার ৫০ টাকা বাড়ানো হয়। এরপর থেকে নতুন নির্ধারিত দামই বহাল রয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে এক লাখ ৯১ হাজার ৫৬ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এদিকে, দেশের বাজারে রুপার দামেও কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা পাঁচ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেট চার হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট চার হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা তিন হাজার ৯১ টাকায় বিক্রি হচ্ছে।
বসির আহমেদ