ঢাকা | বঙ্গাব্দ

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2026 ইং
শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ছবির ক্যাপশন:
ad728

শুক্রবার (১৩ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

এক বিজ্ঞপ্তিতে নেসকো জানায়, কুড়িগ্রাম শহরসহ জেলার নেসকোর আওতাধীন সব এলাকায় শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

৩৩ কেভি সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউজ, বিজিবি, মোগলবাসা ও মেডিকেল পাড়াসহ বিভিন্ন এলাকায় ১১ কেভি বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এজন্য নেসকোর কুড়িগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।   নেসকোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, নির্ধারিত ১০ ঘণ্টার আগেও কাজ শেষ হতে পারে। তবে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কিছুটা বেশি সময় লাগতে পারে।

অপর বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রংপুর নগরীর নুরপুর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১১ কেভি নুরপুর ফিডারের আওতাধীন বিকন মোড়, ঠিকাদার পাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নুরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নাসারী, মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামালকাছনা, চিরার মিল, ভ্যাট অফিস জি এল রায় রোড, আড়ং শোরুমসংলগ্ন এলাকায় গাছের শাখা-প্রশাখা ছাঁটাই এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
এক মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি, আহত ৬৬৪

এক মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি, আহত ৬৬৪