ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুরে মধ্যরাতের আগুনে পুড়লো মসজিদ-তুলার গুদামসহ বেশ কয়েকটি দোকান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
শ্রীপুরে মধ্যরাতের আগুনে পুড়লো মসজিদ-তুলার গুদামসহ বেশ কয়েকটি দোকান ছবির ক্যাপশন:
ad728

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে শ্রীপুর ফায়ার স্টেশন আরও একটি ও রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

তিনি আরও জানান, আগুনে ঝুট ও তুলার গুদাম, সেনেটারী দোকান, কয়েকটি মুরগির দোকান, তুলার গুদাম, ঝুট গুদাম, ভাঙারির দোকান ও একটি মসজিদ পুড়ে যায়। প্রাথমিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৫০ সালের মধ্যে দেশে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্য সরকারে

২০৫০ সালের মধ্যে দেশে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্য সরকারে