ঢাকা | বঙ্গাব্দ

সিপিএলে আবারও মেহেদী হাসান মিরাজ ম্যাজিক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
সিপিএলে আবারও মেহেদী হাসান মিরাজ ম্যাজিক ছবির ক্যাপশন:
ad728

সিপিএলে প্রথম ম্যাচে তিন উইকেটের পর এবার শিকার করেছেন ৪ উইকেট। একে একে বোল্ড করেছেন চার ব্যাটারকে, প্রথম ওভারে জোড়া উইকেটের পর সাফল্য পেয়েছেন দ্বিতীয় ও চতুর্থ ওভারেও। সবমিলিয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মিরাজ।

ম্যাচসেরা হয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য একটি দারুণ মুহূর্ত। আমি প্রথমবারের মতো সিপিএল খেলছি এবং ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছি। ম্যাচটি আমি দারুণ উপভোগ করেছি।’

তিনি বলেন,‘আমি সঠিক জায়গায় বল করার এবং উইকেট নেওয়ার চেষ্টা করেছি। আমি জানতাম উইকেট কিছুটা টার্নিং ছিল এবং এটা স্পিনারদের সাহায্য করবে।’

সামনের ম্যাচগুলোতেও দলের জয় নিয়ে আশাবাদী মিরাজ, ‘বার্বাডোসের বিপক্ষে আমাদের আরও একটি ম্যাচ বাকি আছে, এটা চ্যালেঞ্জিং আশা করি জিততে পারবো। এরপর প্লে-অফ আছে সেখানে দুইটা ম্যাচ আছে জিতলে ফাইনালে যাবো। আশা করছি আমরা পরের ম্যাচ জিততে পারবো।’


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার