ঢাকা | বঙ্গাব্দ

জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা: সাইট ডাউন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা: সাইট ডাউন ছবির ক্যাপশন:
ad728

জানা গেছে, জনসাধারণের জন্য সাইটটি উন্মুক্ত করতে ব্যাংকটির আইটি বিভাগ কাজ করছে।

রবিবার বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত সাইটটি ডাউন পাওয়া গেছে। ব্যাংকটির আইটি বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বিডিনিউজ জানায়, ওয়েবসাইটে দুটি সাইবার হামলার আলামত পাওয়া গেছে। আশা করা হচ্ছে, দিনের শেষ নাগাদ ওয়েবসাইটটি সচল করা সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বাংলাভিশনকে জানান, জনতা ব্যাংকের সাইট সাইবার হামলার বিষয়ে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো তথ্য নেই। 

এর আগে, বিশ্বজুড়ে সাইবার হামলার ঝুঁকি নিয়ে উদ্বেগের মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত বৃহস্পতিবার জনতা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়। বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে এ ধরনের সতর্কতা দেওয়া হয়েছিল।

দুর্গাপূজার পাঁচ দিনের ছুটি শেষে রবিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট পুনরায় চালু হলেও জনতা ব্যাংকের ওয়েবসাইট সচল করা যায়নি। অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, রূপালী ব্যাংকের ওয়েবসাইট স্বাভাবিক রয়েছে।

বিভি/এসআই/এজেড


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিয়ালে নয়, বার্সায় যেতে আগ্রহী রদ্রি  

রিয়ালে নয়, বার্সায় যেতে আগ্রহী রদ্রি