ঢাকা | বঙ্গাব্দ

ইরানের ৫ কর্মকর্তাকে খুঁজছে যুক্তরাষ্ট্র, কোটি ডলার পুরস্কার ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
ইরানের ৫ কর্মকর্তাকে খুঁজছে যুক্তরাষ্ট্র, কোটি ডলার পুরস্কার ঘোষণা ছবির ক্যাপশন:
ad728

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দফতরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ বিষয়ে নতুন করে আহ্বান জানানো হয়েছে।

তথ্য চাওয়া পাঁচ কর্মকর্তা হলেন—আইআরজিসির কমান্ডার আহমেদ ওয়াহিদি, খাতামুল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান আলী আবদুল্লাহি, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের ইউএভি বা ড্রোন কমান্ডার সাইদ আগাজানি, আইআরজিসি সাইবার-ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদরেজা লাশগারিয়ান এবং গোয়েন্দা দফতরের কমান্ডার মজিদ খাদেমি।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, এই কর্মকর্তাদের বিষয়ে কাজের উপযোগী বা গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক পুরস্কারের পাশাপাশি পুনর্বাসনের সুযোগ দেওয়া হতে পারে।

যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার মাধ্যমে আইআরজিসির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ওপর চাপ আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আইআরজিসি দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের নিষেধাজ্ঞা ও নানা পদক্ষেপের আওতায় রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের নতুন কোচ হলেন জাভি 

নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের নতুন কোচ হলেন জাভি