ঢাকা | বঙ্গাব্দ

কুয়াকাটায় অতিভারী বৃষ্টিপাতে জনজীবনে চরম ভোগান্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
কুয়াকাটায় অতিভারী বৃষ্টিপাতে জনজীবনে চরম ভোগান্তি ছবির ক্যাপশন:
ad728

টানা বৃষ্টিতে শহর থেকে গ্রামাঞ্চলে স্থবিরতা নেমে এসেছে। চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবি মানুষ। 

এদিকে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। পানির নিচে নিমজ্জিত রয়েছে আমন ক্ষেত। অতি বৃষ্টিতে বড় দুশ্চিন্তায় পড়েছেন বর্ষাকালীন সবজি চাষীরা। 

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। সেই সঙ্গে পটুয়াখালী, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে  দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

তাই এসব এলাকার নদী বন্দর সমূহকে দুপুর একটা পর্যন্ত ০১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
মারা গেছেন বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা

মারা গেছেন বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা