ঢাকা | বঙ্গাব্দ

১০ হাজার রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2026 ইং
১০ হাজার রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ছবির ক্যাপশন:
ad728

২০১৭ সালে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডসহ রোহিঙ্গাদের ওপর চালানো ব্যাপক নির্যাতনের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে গণহত্যার মামলার শুনানিতে আদালতের বিচারক ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করেছে। পুরুষদের আলাদা করে হত্যা, যৌন সহিংসতা, শিশুদের ওপর নির্যাতন এবং ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। বাংলাদেশে পালিয়ে যাওয়ার পথেও হামলার শিকার হয়েছেন রোহিঙ্গারা। বিচারক জানান, আদালতের পর্যালোচনা করা তথ্য-প্রমাণে ২০১৭ সালের অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যার বিষয়টি উঠে এসেছে। একই সঙ্গে রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে আদালত। নিজস্ব ভাষা, সংস্কৃতি ও পৃথক পরিচয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে তাদের প্রতি বৈষম্যের প্রমাণও পেয়েছেন বিচারকেরা। আদালত বলেন, অভিযানের আগে রাখাইনের উত্তরাঞ্চলে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বসবাস করতেন। তাদের ওপর দীর্ঘদিন ধরে নানা বিধিনিষেধ আরোপের বিষয়টিও আদালতে উঠে এসেছে। বিয়ের জন্য বিশেষ অনুমতি নেওয়া এবং সন্তানসংখ্যা দুটিতে সীমিত রাখার বিধান ছিল। মিয়ানমার কর্তৃপক্ষ স্বীকার করেছে, এসব পদক্ষেপের উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের জন্মহার কমানো। বিচারক ইওয়াসাওয়া বলেন, এসব বিধিনিষেধ ও যৌন সহিংসতার ঘটনাগুলো রোহিঙ্গাদের বংশবিস্তার বাধাগ্রস্ত করার উদ্দেশ্যের ইঙ্গিত দেয়। তার মতে, নির্যাতনের এসব ঘটনা ছিল জনগোষ্ঠীটির ওপর চাপ সৃষ্টির বৃহত্তর ব্যবস্থার অংশ।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সীমান্ত নিরাপত্তায় সতর্ক বিজিবি, আরও যা জানালেন স্বরাষ্ট্রমন

সীমান্ত নিরাপত্তায় সতর্ক বিজিবি, আরও যা জানালেন স্বরাষ্ট্রমন