ঢাকা | বঙ্গাব্দ

সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ বিল পাস

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ বিল পাস ছবির ক্যাপশন:
ad728
জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬ পাস হয়েছে। সংসদে উপস্থিত সংসদ সদস্যরা বিল পাসে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন।    শুক্রবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় বিল পাস সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এরপর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি সংসদ সদস্যদের ভোটের জন্য দেন। এ সময় সংসদ সদস্যরা ‌‘হ্যাঁ’ বলে বিলের পক্ষে সম্মতি দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর এ আন্দোলন আরও বেগ পায়।  অন্তর্বর্তী সরকারের সময়ে এই সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের ঘোষণা এবং অধ্যাদেশ জারি করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) সেই অধ্যাদেশ সংসদে বিল হিসেবে পাস হলো।   ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত এই ৭টি কলেজ হলো– ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বন্ধ হওয়া উন্নয়ন প্রকল্প চালুর ইঙ্গিত অর্থমন্ত্রীর

বন্ধ হওয়া উন্নয়ন প্রকল্প চালুর ইঙ্গিত অর্থমন্ত্রীর