ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম  ছবির ক্যাপশন:
ad728

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৮টায় স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ কমে যায়। এতে প্রতি আউন্স ৪ হাজার ৩২২.২৮ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০.৪ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৩৮১.৬০ ডলারে। রয়টার্সের খবর। 

এতে সেপ্টেম্বরে ফেডের সুদহার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বাজারের প্রত্যাশাও বদলে গেছে। ১৫-১৬ সেপ্টেম্বরের ফেড বৈঠকে সুদহার বাড়ানোর সম্ভাবনা এখন ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।

সাধারণত সুদহার কমার সম্ভাবনা বাড়লে স্বর্ণের আকর্ষণ বাড়ে। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদহার কমলে সুদ-আয়কারী সম্পদের তুলনায় স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয়ও কমে যায়।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, গত সপ্তাহে দুর্বল মার্কিন কর্মসংস্থান তথ্যের প্রভাবে স্বর্ণের দাম শক্তিশালীভাবে বাড়ার পর এখন কিছুটা মুনাফা তুলে নেওয়া হচ্ছে। তবে এটি বাজারের বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নয়। তার মতে, কাছাকাছি সময়ে স্বর্ণের দাম ৪ হাজার ৩০০ ডলারের ওপরে শক্ত অবস্থানে থাকতে পারে।

তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিও স্বর্ণের বাজারে বড় প্রভাব ফেলতে পারে। ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে নতুন নৌপথ নির্ধারণের বিষয়ে তারা একটি চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তবে তেহরান বলেছে, কৌশলগত এই জলপথ পুনরায় খুলে দিতে হলে যুক্তরাষ্ট্রকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

এদিকে সোমবার স্পট রুপার দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩.৪৫ ডলার, প্লাটিনাম ০.১ শতাংশ কমে ১ হাজার ৭৪২.৫০ ডলার এবং প্যালাডিয়াম ১.১ শতাংশ কমে ১ হাজার ৩৬২.৯৭ ডলারে নেমেছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
দিল্লিতে বিক্ষোভ : মোদির ভিডিওবার্তা, অনশন ভেঙেছেন সোনম ওয়াং

দিল্লিতে বিক্ষোভ : মোদির ভিডিওবার্তা, অনশন ভেঙেছেন সোনম ওয়াং