ঢাকা | বঙ্গাব্দ

হেক্সা মিশনে ব্যর্থ হওয়া ব্রাজিলের পরবর্তী খেলা কবে?

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
হেক্সা মিশনে ব্যর্থ হওয়া ব্রাজিলের পরবর্তী খেলা কবে? ছবির ক্যাপশন:
ad728

সেদিন ম্যাচে জোড়া গোল করেছিলেন নরওয়ের আর্লিং হালান্ড। আর ব্রাজিলের পক্ষে এক গোল করেন নেইমার। ম্যাচ শেষে কাঁদতে দেখা গিয়েছে নেইমারকে। বুঝিয়ে দিয়েছেন এই টুর্নামেন্টে আর কখনোই হয়তো নামা হবে না।

এদিকে টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করেছে স্পেন। শিরোপা উৎসব ও পুরস্কার বিতরণীর পর শেষ হয়েছে বিশ্বকাপের ডামাডোল।

এবার আগামী বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পালা। বাছাইপর্ব শুরু হওয়ার আগে প্রতিটা দেশই খেলবে প্রীতি ম্যাচ। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ফিফার পরবর্তী আন্তর্জাতিক উইন্ডো অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত।

এই সূচির মধ্যে আরও দুটি খেলা রয়েছে ব্রাজিলের। আগামী ২৫ ও ২৯ সেপ্টেপম্বর দুটি ম্যাচ খেলবে সেলেসাওরা। দুটি ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

২০০২ সালের পর দীর্ঘ ২৪ বছর শিরোপা ছুঁয়ে দেখা হয়নি ব্রাজিলের। আগামী ২০৩০ বিশ্বকাপে সেই আক্ষেপ দূর করার আপ্রাণ চেষ্টা করবেন পেলের উত্তরসূরীরা। এরই লক্ষ্যেই হয়তো পুরোদমেই শুরু করবেন ডন কার্লো। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপির শ্রদ্ধা

শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপির শ্রদ্ধা