ঢাকা | বঙ্গাব্দ

জুনিয়র এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
জুনিয়র এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা ছবির ক্যাপশন:
ad728

এই জয়ের ফলে টুর্নামেন্টে অংশ নেওয়া ১০ দলের মধ্যে সেরা ছয়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। একই সঙ্গে গ্রুপের শেষ ম্যাচের আগেই শীর্ষস্থান নিশ্চিত হওয়ায় আত্মবিশ্বাস আরও বেড়েছে দলের।

ম্যাচের শুরু থেকেই কাজাখস্তানের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন শারিকা রিমন।

এরপর ১৪ মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে বাংলাদেশ। ম্যাচের ৪৬ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করেন জাকিয়া আফরোজ লিমা। এরপর ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল এবং দলের চতুর্থ গোলটি করেন অধিনায়ক শারিকা রিমন।

শক্তিশালী রক্ষণভাগের পাশাপাশি আক্রমণভাগের কার্যকর সমন্বয়ে পুরো ম্যাচে কাজাখস্তানকে তেমন কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের মেয়েরা।

এর আগে চাইনিজ তাইপে ও পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। কাজাখস্তানের বিপক্ষে জয়টি টুর্নামেন্টে বাংলাদেশের টানা তৃতীয় জয়।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় হংকং চায়নার মুখোমুখি হবে লাল-সবুজের মেয়েরা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ বিল পাস

সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ বিল পাস