ঢাকা | বঙ্গাব্দ

অর্থনীতিতে সুবাতাস, বাড়লো দেশের রিজার্ভ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
অর্থনীতিতে সুবাতাস, বাড়লো দেশের রিজার্ভ ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৩ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৮৪ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগের দিন, ২২ জুলাই দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ৪৬৫ দশমিক ৬৮ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৭৭০ দশমিক ০৮ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়। আন্তর্জাতিকভাবে এই পদ্ধতিকেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ মূল্যায়নের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মূল্যবোধের ভিত্তিতে দেশ পুনর্গঠন করতে চায় সরকার: প্রধানমন্ত্

মূল্যবোধের ভিত্তিতে দেশ পুনর্গঠন করতে চায় সরকার: প্রধানমন্ত্