এ মাসে আরও দুই খাল খননকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী
-
নিউজ প্রকাশের তারিখ :
Apr 1, 2026 ইং
ছবির ক্যাপশন:
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, চলতি মাসে ফেনী ও ঝিনাইদহের শৈলকুপায় আরও দুটি খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জানানো হয়, আপাতত সরকার ১৮০ দিনের কর্মসূচি লক্ষ্য রেখে কাজ এগিয়ে নিচ্ছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, খাল খনন কর্মসূচি বাস্তবায়নে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। তবে এসব বাধা দূর করে নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা ও গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি দল কাজ করছে। এদিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল খননের পর যাতে পুনরায় দখল না হয়, সে জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে প্রতিটি জেলায় একটি তদারকি কমিটি গঠন করা হবে।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স