ঢাকা | বঙ্গাব্দ

জিয়ান্নি ইনফান্তিনোর প্রতিপক্ষদের ফিফার কড়া সতর্কবার্তা 

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
জিয়ান্নি ইনফান্তিনোর প্রতিপক্ষদের ফিফার কড়া সতর্কবার্তা  ছবির ক্যাপশন:
ad728

ফিফা জানিয়েছে, ইনফান্তিনোর নেতৃত্বের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ জানাতে হলে তা অবশ্যই ফিফার নিজস্ব বিধিমালা ও গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে হতে হবে। 

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সাধারণ সম্পাদক পদে থাকার সময় ইনফান্তিনো একজন প্রাক্তন কর্মীকে ঘুষ দিয়েছেন বলে অভিযোগ আনে 'দ্য ডেইলি টেলিগ্রাফ'।  

ইনফান্তিনো ও ফিফা এই অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। ভুল বা বিভ্রান্তিকর প্রতিবেদনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা। 

বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন ফিফা সভাপতি। ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকার কনফেডারেশনগুলো সরাসরি তার বিরোধিতা করে। পরে পরিকল্পনা বাতিল করে ক্ষমা চেয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। 

তবে আগামী ফিফা সভাপতি পদে তার বিরোধিতা করে আসছে এই তিন সংস্থা। যদিও আফ্রিকা, দক্ষিণ আমেরিকার সমর্থনে এখনো শক্ত অবস্থানেই আছেন ইনফান্তিনো। তার দৃশ্যমান কোন প্রার্থী এখনো দিতে পারেনি বিরোধী পক্ষ। আগামী মার্চে মরক্কোয় ফিফার ২১১টি সদস্য দেশের ভোটে নির্বাচিত হবেন পরবর্তী ফিফা সভাপতি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী   

বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী