ঢাকা | বঙ্গাব্দ

ভোরের আলো ফোটার আগেই নাটোরের সড়কে ঝরলো ১৪ প্রাণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
ভোরের আলো ফোটার আগেই নাটোরের সড়কে ঝরলো ১৪ প্রাণ ছবির ক্যাপশন:
ad728

বড়াইগ্রামের বনপাড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক শামিম হোসেন জানান, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নয় জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আরও চার জনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও  বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ভেতর অংশে আটকে পড়া যাত্রী উদ্ধার কাজ করতে বেগ পেতে হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
শেখ হাসিনার বিচার ও কামালকে ফেরত চেয়ে ভারতের সহযোগিতা প্রত্য

শেখ হাসিনার বিচার ও কামালকে ফেরত চেয়ে ভারতের সহযোগিতা প্রত্য