ঢাকা | বঙ্গাব্দ

ভারী বর্ষণে তৃতীয় দফায় দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
ভারী বর্ষণে তৃতীয় দফায় দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত ছবির ক্যাপশন:
ad728

মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং স্টিল ব্রিজ এলাকায় সড়ক ও ব্রিজের ওপর পানি উঠে যাওয়ায় দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষকে পানিবন্দি সড়কের অংশ নৌকায় পার হতে হচ্ছে।

এদিকে কবাখালী ইউনিয়নের মাইনী ব্রিজসংলগ্ন কবরস্থান এলাকায় সড়কের ওপর পানি উঠেছে। তবে পানি তুলনামূলক কম থাকায় দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বারবার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কৃষিজমি ও মাছের খামার। পানিতে ফসলের জমি তলিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন মাছের খামারে পানি ঢুকে পড়েছে। এতে মাছ ভেসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে কৃষক ও মাছচাষিরা নতুন করে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয়রা জানান, এক মাসের মধ্যে তিন দফা বন্যায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলের মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শনিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপ

শনিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপ